আরাধনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আরাধনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১১ জানুয়ারি, ২০১৫

অনন্ত অম্ল অপেক্ষা - হাসান ইমতি












আমার সব কবিতার প্রথম পাঠিকা এক নীলবসনা মেঘ,
আমার না লেখা কবিতাগুলো সেই প্রথম পড়ে,
কবিতার পাতা উল্টিয়ে উল্টিয়ে সে পড়ে,
শুয়ে শুয়ে বিনুনি দুলিয়ে দুলিয়ে সে পড়ে,
বালিশে মাথা রেখে দেয়ালে পা দিয়ে সে পড়ে,
বুকের উপর কাবিতার খাতা রেখে সে পড়ে,
পড়তে পড়তে সে বারবার লুটোপুটি খায়,
হাসতে হাসতে সে অহেতুক গড়াগড়ি যায়,
এভাবে নিয়মিত প্রতিদিন সে রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত,
চোখ ঘুমে জড়িয়ে না আসা অবধি পড়তেই থাকে,
সে আমার সব না লেখা কবিতার প্রথম পাঠিকা ।

পড়তে পড়তে সে স্বার্থপর ঘুমের দেশে হারিয়ে যায় আমার
না লেখা কবিতার খাতা তার বুকের কোমল বল্কলে চেপে,
তাই আজকাল আমি আর রাতে একবিন্দু ঘুমাতে পারি না,
আমার কলমের গোপন যোনী ফেটে যুবতীর মাসিকের
মত লাল রক্ত আসে, হয়না কোন প্রিয় কবিতার গর্ভধারন,
তাই বহুকাল আমি এক নপুংসক নির্বাসিত কবি,
আমার স্বপ্নেও সেই নীল বসনা আজকাল আর আসে না,
আমার পৌরুষ আর পায়না খুঁজে নীল বসনার ভ্রুন,
তাই আমি আজ শীতঘুম কাতর অনুর্বর কবির ফসিল,
কবেকার চলে যাওয়া বিস্মৃত সেই প্রথম প্রেম, প্রথম ভুল,
প্রথম প্রতারণা, প্রথম কষ্ট নিয়ে আর কত কবিতা লেখা যায় ?

তাই আমি আজ আর নতুন কোন কবিতা লিখতে পারিনা,
কবিতারা আমার হৃদয়ের চোরাগলিতে এখন আর আসে না,
কত বসন্ত এসে ফিরে যায় তবু কবিতারা ফিরে আসে না,
তবু অপেক্ষায় থাকি সেই নীল বসনার হেঁয়ালির খেলা শেষের,
তবু অপেক্ষায় থাকি কখন সে আমার কবিতাদের ছুটি দেবে ,
এখন আমার অপেক্ষার কাল, শুধুই অপেক্ষা, অনন্ত অম্ল অপেক্ষা ।



হাসান ইমতি 

স্বরচিত
হাসান ইমতির কবিতারা 

রবিবার, ১১ আগস্ট, ২০১৩

প্রেমের কবিতা - হাসান ইমতি
















আমার তোমাকে নিবেদিত প্রেমের কবিতা মাত্র নয়,
তুমিমুগ্ধ আমি একমাত্রিক কবি, আমার বর্ণান্ধ চোখে তুমি
ছাড়া আর কোন রঙ নেই, তুমি ছাড়া আমার কাছে আর
কোন দ্রষ্টব্য নেই, তুমি ভিন্ন আমার আর কোন গন্তব্য নেই,
ফুলের হৃদয় মাতানো সৌরভে আমি উদ্বেলিত  হই না,
পাখির কলতান আমায় প্রশান্তি দেয় না, নদীর নির্ঝর,
 বাতাসের সমীরণ, সাগরের প্রস্রবণ, চাঁদের বিকিরণ,
সূর্যের প্রজ্বলন এইসব আমার গভীরতায় কোন বোধ সৃষ্টি
করে না, অন্য অনেকের মত এইসব আমার চিত্তকে উত্তেজিত
করে না, আমি পরে থাকি তোমাকে নিয়েই, তুমি ছাড়া
আর কোন আরাধ্য নেই আমার, আমার সব কবিতা তোমা
হতে শুরু শেষ হয়, তোমাকে নিয়ে, তোমার সুখ, দুঃখ,
হাসি, কান্না, খুনসুটি, প্রেম, বিরহ, পাপ, পুণ্য,জন্ম, জরা,
কষ্ট, ক্লেশ  সবকিছু নিয়ে, সবটুকু তোমাকে নিয়ে আমি
লিখে চলি প্রতিনিয়ত, সবটুকু তোমাকেই আমি ধারণ
করে রাখি, জড়িয়ে থাকি, ছুঁয়ে রাখি আমার কবিতার
শরীরে, শুনে তুমি ঠোঁট বাঁকিয়ে বললে,“কই কখনো 
দেখিনি তো”? প্রশ্নের উত্তর হয়, তুমিও উত্তরই আশা
করেছিলে, কিন্তু আমি তোমাকে প্রশ্নের উত্তরে প্রশ্নই
করলাম, তুমি কি আমার আমাকে ছুতে পারোনি ?
শুধু এই  রক্তমাংসের আমাকে নয়, শরীর নয়,
শরীর ছাড়িয়ে আরও গভীরে, আমার নিজস্বতার
একান্ত সুর শুনতে পাওনি ? শরীরে স্ফীত হয়ে ফুলে
থাকা এই নীল শিরা উপশিরাগুলো দেখতে পাওনি ?

আমার শিরায় শিরায়, লোহিত কণিকার লাল জলোচ্ছাসে,
অণুচক্রিকায়, হৃদয়তন্ত্র জালে যে আকুলতা,যে কবিতা
ধ্বনিত হয় তার  প্রতিপাদ্য তো তুমি, তুমিই তো
তুমি কি জান না সে কথা ? তুমি কি আমার অনুভূতির
পদধ্বনি শুনতে পাও না আত্মার গভীরে? তোমার একান্ত
নিজস্বতায় কি আমার মনোবেদন ধরা দেয় না ? 
আমার নিউরনের ভেতর, স্নায়ু তন্ত্রে, আজ্ঞাবাহী
স্বয়ংক্রিয় মোটর স্নায়ুতে যে কবিতা নিয়ত প্রবাহমান
সে তো তোমাকে নিয়েই, তুমি কখনো এই চোখে চোখ
রেখে দেখেছো কি আমাকে ? আমার চোখের তারার গভীরে
সে কবিতা, সে তো তোমারই দান, তুমিই তো আমার সব
কবিতার প্রেরণা, আমার সব কবিতা তোমা হতে শুরু
শেষ হয়, আমি কোন প্রথাগত কবি নই, তাই আমি
পারিনা তুমি ছাড়া অন্য কিছু নিয়ে কোন কবিতা লিখতে


 

শনিবার, ৩ আগস্ট, ২০১৩

প্রেম পূজা - হাসান ইমতি

















চিরকালই তুমি ছিলে আমার পূজা মণ্ডপের আরাধনার দেবী,
চিরকালই আমি তোমার পূজা করে গেছি নিঃশর্ত আনুগত্যে,  
চিরকালই নিরাপদ দূরত্বে দাড়িয়ে আমি তোমার একনিষ্ঠ
আরাধনা করে গেছি কোন প্রতিদানের প্রত্যাশা না রেখেই,  
চিরকালই আমি তোমার চরণ তলে সপেছি ভক্তির নৈবেদ্য
আমার চোখে আমাদের সম্পর্ক ছিল সেবক ও আরাধ্যের,
তোমার চরণে নিজেকে সপেছি তোমার মনে আমার আসন
আর তোমার জীবনে আমার ভূমিকার কথা না ভেবেই

কিন্তু আজ হঠাৎ সবকিছু বড় এলোমেলো হয়ে গেলো,  
আজ হঠাৎ করে সব হিসেব নিকেশে ভুল হয়ে গেলো,  
আজ আরাধনার সাজানো পূজা মণ্ডপ আমার হঠাৎই
তোমার দেয়া ভালোবাসা রঙে মাখামাখি হয়ে গেলো
তোমার কাজল কালো চোখের অতল ডাকে সহসাই
তোমাতে নিঃশর্ত হারালো আমার অনন্ত প্রেমিক হৃদয়

আজ সহসাই এতোকাল ধরে তোমার জন্য সাজিয়ে রাখা
আমার পূজার নৈবেদ্য ভালোবাসা রঙে রাঙিয়ে দিলে তুমি
পূজা মণ্ডপের দেবী তুমি হয়ে গেলে  ভালোবাসার মানবী,
হয়ে গেলে রক্ত মাংসের কামনা বাসনার চিরন্তন মানবী


হাসান ইমতি

মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩

অধরা - হাসান ইমতি

















আকাশের নীল রঙ তোর ছিল ভীষণ ভীষণ
প্রিয়, সেই আকাশের নীল নীলাম্বরী সাজে
তুই তোর নিজেকে রাঙাতে ভালোবাসতিস,
আকাশের নীল রং ছিল তোর শরীরে,সাজে,
চেতনায়, তোর জলে, স্থলে, অন্তরীক্ষে ছিল শুধু
নীলের কারুকাজ,শুধু নীলের জয়জয়কার তাই
কি তুইও আকাশের মত অধরা রয়ে গেলি ?
অনেক দূরে বলে আকাশকে ছুতে পারিনি
এতো কাছে, এতো পাশে আকাশ রঙা তুই ,
এতো ইচ্ছে তোকে একটু ছুঁই, তবুও কত দূরে
তারপরও তোকে ছুঁতে  পারিনা একদমই
নীল আকাশরঙ্গা তুইও যে কেবলই
নীল আকাশের মতোই অধরাই থেকে যাস
আমার স্বপ্ন থেকে,
আমার চিন্তা থেকে,
আমার অনুভব থেকে
আমার জীবন থেকে,
আমার বাস্তবতা থেকে,
ঐ বিশাল নীল আকাশের মতই,
কেবলই অধরা থেকে যাস তুই
আমাকে কেবল ছোঁয় তোকে না ছুঁতে পারার
নীল কষ্টের আকাশের চেয়ে বিস্তীর্ণ শরীর



হাসান ইমতি 

স্বরচিত
হাসান ইমতির কবিতারা 

সোমবার, ২৯ জুলাই, ২০১৩

তোমায় ভালোবেসে যাব চিরদিন কিন্তু কোনদিন আমি তোমার হবো না - হাসান ইমতি















আমি অন্তহীন পথের অক্লান্ত যাত্রী এক, এই
পথই আমার ঘর, পথই আমার বাড়ী, নিরন্তর
পথ চলাতেই আমার সুখ, শিকড়হীন ভাসমান
শ্যাওলার মতো, তীরহারা উদভ্রান্ত নাবিকের মতো,
বাস্তহারা যাযাবরের মতো, কুলহারা ঢেউয়ের মত
স্বপ্নহারা আমি বহুকাল ঘুরে বেড়িয়েছি গন্তব্যহীন
এই গন্তব্যহীন পথে অবিরাম চলতে চলতে আমি
পথচলাকেও ভালবেসেছি, ভালবাসতে শিখেছি
পথকেওআজ আমি আর কোন পিছুটান চাইনা,
কোন মানবিক বন্ধনকে আজ বড়ো ভয় আমার
আজ  কোন মানুষের কাছে আমি আর ভালোবাসার
প্রতিদান চাইনা, শর্তহীন আমার ভালোবাসা মানবীয়
ছলনার নীল বিষে পুড়ে আজ হয়েছে খাঁটি কোন
অপূর্ণতাই আজ আর কষ্ট দিতে পারেনা স্বপ্নহারা
আমাকে কোন মানবিক বন্ধন আজ আর পিছুটান
হয়ে আমার পথ আগলাতে পারে না কিছুতেই   
তাই তোমায় ভালোবেসে যাব চিরদিন
কিন্তু কোনদিন আমি তোমার হবো না



শনিবার, ২৭ জুলাই, ২০১৩

সুখ ও ঐশ্বর্য - হাসান ইমতি














আমি চেয়েছিলাম একদন্ড সুখ,
তোমার ভাবনায় ঐশ্বর্যের চমক
আমি খুঁজেছিলাম চিত্তের সুখ,
তোমার ছিল বৈভবের অসুখ

সুখের কোন পূর্বশর্ত থাকে না,
চিত্তের অনুভবে যে কোন মানুষ
পারে খুব সহজেই সুখী হতে

কিন্তু বৈভব বড় পক্ষপাতপূর্ণ,
কিন্তু ঐশ্বর্য বড় শর্তসাপেক্ষ
তাই আমি সহজেই তোমাকে চাইলেও
তুমি আমার হতে পারলেনা কিছুতেই




শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩

স্পর্ধিত স্পর্শ - হাসান ইমতি

















তোমার করতল ছুঁয়ে যে নদী সাগরে নেমেছে,
সে তো তোমার স্পর্শকেও বুকে নিয়ে গেছে
আমি সাগরকে ছুঁয়ে তাই ছুঁয়েছি পাহাড়কেও,
নদী, মেঘ বৃষ্টিকে ছুঁয়েছি, ছুঁয়েছি তোমাকেও

তোমার বাঁধভাঙ্গা হাঁসি যে বাতাসে মিশেছে  
সে বাতাসও তো তোমার খুশিতে হেসেছে
সে বাতাসকে ছুঁয়ে আমি ছুঁয়েছি জীবনকেও,
ছোটখাট মানবিক খুনসুটিকে, ছুঁয়েছি তোমাকেও

তোমাকে যে ছুঁয়েছে মানবিক গভীরতায় সে
কি কভু নিঃসঙ্গ হতে পারে বনসাই রাজকন্যা ?

তোমার হাসিতে যে কষ্ট ভুলেছে সে কি কভু
সুদুরের অচিন মানুষ হয় বনসাই রাজকন্যা ?

Related Posts Plugin for WordPress, Blogger...