মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

তোমাকেই আমি চাই - হাসান ইমতি
















তুমি কি আমার নৈঃশব্দের গহীনতা হবে,
আমি হব তবে জেগে থাকা রাত্রির নিঝুম,
তোমার ধানসিঁড়ি শরীর ছুঁয়ে ছুঁয়ে হৃদয়ে
পৌঁছে যাবে আমার অব্যক্ত বর্ণমালা ।

তুমি কি আমার প্রকাশের ভাষা হবে,
আমি তবে হব মিছিলের রাজপথ,  
আমি সূর্যের লাল চোখে চোখ রেখে
বলে দেব তোমাকেই আমি চাই ।

1 টি মন্তব্য:

  1. কবি, কবিতাটি আবার নিয়ে বসুন! কবিতাটির ভাব আরো সম্প্রসারিত হবে বলে বিশ্বাস রাখি, আরো বাড়বে ক'চরণ

    উত্তরমুছুন

Related Posts Plugin for WordPress, Blogger...