শনিবার, ২৭ জুলাই, ২০১৩

সুখ ও ঐশ্বর্য - হাসান ইমতি














আমি চেয়েছিলাম একদন্ড সুখ,
তোমার ভাবনায় ঐশ্বর্যের চমক ।
আমি খুঁজেছিলাম চিত্তের সুখ,
তোমার ছিল বৈভবের অসুখ ।

সুখের কোন পূর্বশর্ত থাকে না,
চিত্তের অনুভবে যে কোন মানুষ
পারে খুব সহজেই সুখী হতে ।

কিন্তু বৈভব বড় পক্ষপাতপূর্ণ,
কিন্তু ঐশ্বর্য বড় শর্তসাপেক্ষ ।
তাই আমি সহজেই তোমাকে চাইলেও
তুমি আমার হতে পারলেনা কিছুতেই ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...